সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মোহাম্মদ মনি (৫) নামের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোর্কণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনি জেলা শহরের গোর্কণ এলাকার আলামিন মিয়ার ছেলে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর মা খাদিজা বেগম জানান, মনি দুপুরে ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা মনিকে পানি থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা