সারাদেশ

আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবর্ষ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে কৃষক লীগের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পরবর্তী সরকারের মন্ত্রী এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে রোববার (২৮ মার্চ ) সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং মিষ্টি বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সেখানে সকাল ৯টায় সবার আগে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তার জ্যেষ্ঠ পুত্র ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর নাতি বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এরপর বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদিকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল শিশু সংগঠন খেলা ঘর, শব্দাবলী গ্রুপ থিয়েটার, খেয়ালী নাট্য সংগঠন, বরিশাল শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ্ থেকে শ্রদ্ধা জানানো হয়।

অপরদিকে, নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন পরবর্তী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর জন্মশতবর্ষ উপলক্ষে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া বরিশাল প্রেসক্লাবের আয়োজনে রোববার বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সেমিনার রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান। আলোচনা সভা পরবর্তী কেক কেটে জন্মশতবার্ষ উদযাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এর আগে গত শনিবার থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু হয়। ওই দিন জন্মশতবার্ষিকী উপলক্ষে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন তার নাতি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই দিন রাতে দলীয় কার্যালয়ের সামনে আতশবাজী ফুটিয়ে আব্দুর রব সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন করা হয়। তাছাড়া তার জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা