সারাদেশ

খুবির ১৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪টি ডিসিপ্লিনের ১৩ জন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়।

বুধবার (৩ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা. তাছলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিক্ষাজীবন কিংবা কর্মজীবনে স্বীকৃতি পাওয়া সৌভাগ্যের বিষয়। যেকোন স্বীকৃতি জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে। আজকে যারা স্বীকৃতি পাচ্ছেন, তারা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে।

তিনি বলেন, মার্চ মাস আমাদের জাতীয় জীবনে উদ্দীপনার মাস। এ মাসে শিক্ষাজীবনে ভালো ফলের স্বীকৃতি পাওয়াটাও উদ্দীপনার বিষয়। কোনো পুরস্কার মুখ্য বিষয় নয়, তবে এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে হবে। এই স্বীকৃতির মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশকে গৌরবান্বিত করার দায়িত্ব শিক্ষার্থীদের।

বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লনের প্রফেসর ড. তুহিন রায় ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- স্নাতকোত্তর পর্যায়ের অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সাবিনা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৮-১৯ ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সঞ্জু কর্মকার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী সরদার আল ইমরান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), স্নাতক পর্যায়ের অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী মুক্তা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী মো. কারিমুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস কেয়া (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৫), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী লুবাবা খান (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী নিশানা আফরিন নিশু (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন লিমা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী পিয়াল বণিক (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী হালিমা খানম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), গণযোগাযোগ এবং সাংবাদিকতা ডিসিপ্লিনের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী সুদিপ্ত দেবনাথ (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা