সারাদেশ

ট্রাক-মোটর সাইকেল সংর্ঘষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটর সাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ওই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নে কসবা-কুমিল্লা সড়কের পানিযারূপ গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতরা সকলেই মোটর সাইকেল আরোহী।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থেকে একটি মোটর সাইকেলে করে কসবা থেকে কুমিল্লা সড়কের দিকে যাচ্ছিলেন ৪ তরুণ। এসময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে কসবা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বোরহান মিয়ারর ছেলে পায়েল মিয়া (২৩), কুটি ইউনিয়নের রামপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল (২৩), কায়েমপুর ইউনিয়ের কায়েমপুর গ্রামের আব্দুল কাদেরের মিয়ার ছেলে আমজাদ (২৫) ও হাসান মিয়া (২৭) নামে চার তরুণ আহত হন।

আহতদের মধ্যে ৩ জনকে কুমিল্লা ও ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান। চতুর্থ জন হাসান মিয়া আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। তারা সকলেই মোটর সাইকেল আরোহী ছিলেন। নিহতের সবার বাড়ি কসবা উপজেলার বিভিন্ন গ্রামে। দুর্ঘটনার পর স্বজনরা তাদের প্রত্যেকের মরদেহ বাড়ি নিয়ে গেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা