সারাদেশ

সিলেট অঞ্চল তীব্র জ্বালানি তেল সংকটের মুখে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকটে দেখা দিয়েছে। এতে করে সিলেটের পেট্রল পাম্পগুলোতে গ্রাহকদের দূর্ভোগ বেড়েছে।

চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় বিভাগের ১১৪টি পেট্রল পাম্পের সবগুলোই কম তেল নিয়ে কোনোমতে চলছে। অবস্থা অপরিবর্তিত থাকলে কিছুদিনের মধ্যে অনেক পেট্রল পাম্প বন্ধের আশঙ্কা এখন সিলেটে। সিলেট বিভাগ পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বিভাগের চার জেলায় ১১৪টি পেট্রল পাম্প রয়েছে। এর মধ্যে নগরীতে ৪৫টি সহ জেলায় পাম্প রয়েছে মোট ৭০টি। এসব পাম্পে প্রতিদিন পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা ১০ লাখ লিটারেরও বেশি।

জানা গেছে, সব কটি পেট্রল পাম্পে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হয়। সিলেটের তেল সরবরাহ ওয়াগন নির্ভর। তাই ওয়াগন সংকটের কারণে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় পাম্পগুলোকে। সর্বোপরি সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন প্রায় ৬ মাস থেকে বন্ধ থাকায় এ সংকট হচ্ছে দিন দিন তীব্রতর । সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনের মাধ্যমে সিলেটে তেল আসে। নানা কারণে রেলের ওয়াগন চলাচল অনিয়মিত হয়ে পড়া ও কোনো কোনো দিন বন্ধ থাকায় বর্তমানে সিলেটের অধিকাংশ পাম্প রয়েছে জ্বালানি তেলের তীব্র সংকটে। তবে সিলেটের গ্যাস ফিল্ড সমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ না হলে এমন পরিস্থিতি কাটিয়ে উঠা যেতো বলে ব্যবসায়ীদের মতামত।

এবিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ডিজেল সরবরাহ ওয়াগন নির্ভর হওয়ায় আমাদেরকে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সর্বোপরি সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন প্রায় ৬ মাস থেকে বন্ধ থাকায় এ সংকট কাটিয়ে উঠা যাচ্ছে না।

তিনি বলেন, আমরা মনে করি- ব্যক্তি স্বার্থে সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ সমস্যা দ্রুত সমাধান সহ ৬ দফা দাবিতে আমরা গত ডিসেম্বরে পাম্পগুলোতে ধর্মঘট কর্মসূচি পালন করেছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আগামী মার্চ পর্যন্ত সময় দিয়েছি আমরা। মার্চ মাসের ভেতরে সমস্যা সমাধান না করা হলে পেট্রল পাম্পগুলো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেবে।

জুবায়ের আহমদ চৌধুরী আরও বলেন, সিলেটের পাম্পগুলোতে নিম্নমানের তেল সরবরাহ করা হয়। আমাদের ৬টি দাবির মধ্যে এটিও একটি। যদি দাবী মেনে না নেয়া হয়, তাহলে মার্চের পরে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। এছাড়া, পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল দিতে হবে আমাদেরকে। সেই সাথে চুক্তি বাতিল করতে হবে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা