সারাদেশ

বরিশালে বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশি তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল ১৮ ফেব্রুয়ারি বিএনপি’র বিভাগীয় বিক্ষোভ সমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশি তল্লাশির অভিযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন।

এসময় বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ১৮ ফেব্রুয়ারি বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিল, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবি ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানানো হবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, ‘বিভাগীয় সমাবেশ সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে সমাবেশের চিঠি দেয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কোন অনুমতি দেয়নি।

বরং সমাবেশে বাধাগ্রস্ত করতে মঙ্গলবার গভীর রাত থেকে বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশি তল্লাশীর নামে হয়রানি শুরু করেছে। এতে নেতাকর্মীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরোয়ার বলেন, ‘বিরোধী দল হিসেবে আমরা দেশের গণতন্ত্রের কথা বলতেই এই সমাবেশের আয়োজন করেছি। আমরা আশাকরছি আমাদের সমাবেশের অনুমতি দিয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তা না হলে আমরা আমরা আমাদের দলীয় কার্যালয়ে নির্ধারিত দিনেই সমাবেশ করবো। এতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সে দায়ভার সরকারকেই নিতে হবে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা