সারাদেশ

বরিশালের দুই পৌর নির্বাচনে নারী ভোটার উপস্থিতি লক্ষণীয়

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার মুলাদী ও বানারীপাড়া পৌরসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। এর মধ্যে বানারীপাড়া পঞ্চমবার এবং মুলাদী পৌরসভায় চতুর্থবারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। শুরু থেকে কোন পৌরসভায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে মুলাদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জর ডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মামুন মৃধার সঙ্গে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হাতাহাতি এবং উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় কেন্দ্রে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিএনপি প্রার্থীর অভিযোগ আওয়ামীলীগের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ইভিএম-এ ভোটারদের সহযোগিতার নামে নৌকায় ভোট দিয়ে দিচ্ছেন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বানারীপাড়ায় মেয়র পদে ৩ জন, সাধারন কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্য ১জন আওয়ামীলীগ, ১ জন বিএনপি এবং অপরজন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।

এছাড়া মুলাদী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের ১জন করে এবং আওমীলীগের বিদ্রোহী প্রার্থী ১জন।

বানারীপাড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯ হাজার ১শত ২৭ জন ভোটার ৯ টি কেন্দ্রের ৩২ টি কক্ষের মাধ্যমে এবং মুলাদী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৭ হাজার ৫শত ৬১ জন ভোটার ১০টি কেন্দ্রের ৫৩ টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করছেন।

বানারীপাড়ায় নির্বাচন হচ্ছে ব্যালটে, আর মুলাদীতে হচ্ছে ইভিএম এর মাধ্যমে। ভোট শুরুর পরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভীর দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশী দেখা যাচ্ছে।

মুলাদী পৌরসভা নির্বাচনের রিটার্রিং অফিসার মো. সোহেল সামাদ বলেন, ‘সকাল থেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে জুডিসিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব আছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র‌্যাব এবং কোস্টগার্ড সদস্যরা। ভোটে কোন অরিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/খান রুবেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা