সারাদেশ

‘রামপাল পাওয়ার প্লান্ট বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে গেলে প্রতিষ্ঠানটি বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে। পাওয়ার প্লান্টকে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সময়ে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প স্থাপন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, কর্মহীন নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এধারা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সেবার আওতাও বাড়বে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার গৌরম্ভা ও রাজনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড আয়োজিত অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বিআইএফপিসিএল’র সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপমন্ত্রী আরো বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে আমাদের সুন্দরবন, জলবায়ু, পরিবেশের কোন ক্ষতি হবে না।এমন কি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কোন নেতিবাচক প্রভাবও পড়বে না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করেন। রামপাল পাওয়ার প্লান্ট প্রকল্পটিও ঠিক তেমনি গণমানুষের কল্যাণ বয়ে আনবে। পরে উপমন্ত্রী রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে অসহায় মানুষের মাঝে প্লান্টের উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে। এতে বক্তৃতা করেন প্রকল্পের উপপরিচালক মো: রেজাউল করিম, রামপার উপজেলা চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সাংবাদিক মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা