সারাদেশ

 ভোলায় বঙ্গবন্ধুর স্মৃতিকথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় বঙ্গবন্ধুর স্মৃতিকথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তিযোদ্ধা কর্ণারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর উপর বক্তৃতা রাখেন। এসময় বক্তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনী ও ইতিহাস সম্পর্কে জানার আহবান জানায়। তারা বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে তার সম্পর্কে পড়াশোনা করতে হবে। বঙ্গবন্ধুর জানার মধ্যে দিয়েই দেশের সঠিক ইতিহাস জানা সম্ভব হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)শঙ্কুর বিশ্বাস জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাশ, প্রবীন সাংবাদিক আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট আবুল হাসনাত খান। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- তাসনিম আজিজ রিমি, সাফায়েত হোসেন সিয়াম, মুশফিক প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিটি পরতে পরতে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে রয়েছে।

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানান খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণরা যদি দেশকে ভালোবেসে এগিয়ে আসে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। সেজন্য তরুণ প্রজন্মকে বুকের ভিতর দেশপ্রেম তৈরি ও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা