সারাদেশ

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ

ভোলা প্রতিনিধি

ভোলায় মশাল মিছিল ও স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ কর্মসূচির বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ভোলা জেলা আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দেন।
সন্ধ্যার পর আকস্মিক এ মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ মশাল মিছিল করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমার জানামতে আজ সদর থানার আওতাধীন কোথাও কোনো কর্মসূচি পালিত হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

কেন্দ্রীয় নবীনদলে ইসমাইল- রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং মোঃ ইস...

ঘর আলো করে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাস...

সাভারে বাসে অগ্নি সংযোগের চেষ্টা, গ্রেপ্তার ৬ শ্রমিক লীগ নেতাকর্মী

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল...

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা