সারাদেশ

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

​পঞ্চগড় প্রতিনিধি

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অগ্রহায়ণের শুরুতেই শীত জেঁকে বসেছে। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস, তাপহীন সূর্য আর ঘন কুয়াশায় পুরো জেলায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে—যা এই মৌসুমের পাশাপাশি সারা দেশের মধ্যেও সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস নেমে আসায় শীতের অনুভূতি তীব্রতর হয়েছে। একই দিন দেশের সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

ওই দিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ১০০ শতাংশ; আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় ভোর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তীব্র শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা। অগ্রহায়ণ মাসের শুরু থেকেই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ঝরছে।

একজন ইজিবাইকচালক জানান, সকালে ইজিবাইক নিয়ে বের হলে শীতে কষ্ট হয়। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। খোলা বাহন হওয়ায় সকালবেলা তেমন একটা আয় হয় না।

সদর উপজেলার কৃষি শ্রমিক হামিদুর রহমান হামিদ জানান, এখন থেকে প্রনিয়ত শীতের তীব্রতা বেড়ে চলছে । সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু হয় সকাল পর্যন্ত থাকে এবং রাত যত গভীর হয় কুয়াশার পরিমাণ তত বাড়েতে থাকে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরে। সকালবেলা প্রচন্ড ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে ফলে কাজে যাওয়া ইচ্ছে হয়ে যাচ্ছে।

চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

তিনি আরও বলেন, ‘হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝরছে। ধীরে ধীরে শীতের তীব্রতা আরও বাড়তে থাকবে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা