সারাদেশ

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ফ্রিজে রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মিট এন্ড ইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার প্রস্তুত এবং সংরক্ষণের স্থান পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, উন্মুক্ত স্থানে ডাস্টবিন রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা। এ ছাড়া রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ পাউরুটি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত তরল দুধ সংরক্ষণ করতে দেখা যায়। রেস্টুরেন্টে উৎপাদিত কেকেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মাসুম বিল্লালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্...

ইরানের শত শত জলাধার ঘিরে রহস্য!

বছরের পর বছর ধরে ইরানের পানি অবকাঠামো নিয়ে বিস্ময়ে ছিলেন পরিবেশ ও পানিবিষয়ক গ...

নারায়ণগঞ্জে জুতার কারখানা ও কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা