সারাদেশ

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত বাসচালক বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে গত এক সপ্তাহ আগে লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে একটি ভাড়াবাসায় বসবাস শুরু করেন।

থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, বাসচালক মেহেদী সোমবার দিবাগত রাতের কোন এক সময় ঘরে গলায় কাপড় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, রাতে তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ।

বাড়ির গৃহকর্তা হৃদয় ইসলামের স্ত্রী মোসাম্মাদ আসমা বেগম জানান, ওই দম্পতি গত ১১ নভেম্বর তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা