সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ, আ’লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা-হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। (সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ২২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে।

পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ, আ’লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক...

ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনে...

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত​

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন সংক্রান্ত সঠ...

বিতর্কের আবর্তে কঠিন সময় পার করছেন তানজিন তিশা

ছোট পর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দর্শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা