সারাদেশ

ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

গতকাল শুক্রবার হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হাতিয়া ইউনিয়নে সংঘটিত হয়েছিল নৃশংস হাতিয়া গণহত্যা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি এই অঞ্চলের মানুষের কাছে এক শোকাবহ ও বেদনাবিধুর স্মৃতি।

১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোররাতে উলিপুরের হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, রামখানা, হাতিয়া বকশী, হাতিয়া ভবেশ ও নয়াডারা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় অতর্কিত হামলা চালায়।

মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচ গ্রামের নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। স্থানীয় বর্ণনা অনুযায়ী, প্রায় ৬৯৭ জন মানুষ এ গণহত্যার শিকার হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই হত্যাযজ্ঞে শিশু, নারী, যুবক ও বৃদ্ধ কেউই রেহাই পাননি। হত্যাকাণ্ডের পাশাপাশি চলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট।

কালের পরিক্রমায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে গণহত্যার মূল স্থান ও আগের স্মৃতিসৌধ বিলীন হয়ে গেছে। বর্তমানে অনন্তপুর বাজারের পশ্চিম পাশে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিকে, দীর্ঘদিনের এই ঐতিহাসিক ক্ষত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরতে হাতিয়া গণহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শহীদ পরিবারের সদস্যরা।

শহীদদের স্মরণে আজও শোকাহত হাতিয়ার মানুষ। তাঁদের দাবি, হাতিয়া গণহত্যার ইতিহাস সংরক্ষণ, শহীদদের যথাযথ স্বীকৃতি এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হোক।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

হেসুস দে মিগুয়েলের মৃত্যুতে গোলকিপার ওউনোর ওপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা!

ফুটবল ইতিহাসের এক বেদনাবিধুর ও মর্মান্তিক অধ্যায়ের সাক্ষী হলো স্প্যানিশ ফুটব...

দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকের পর খুললো শ্রীমঙ্গলের চা বাগান ও কারখানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ, ভুল বোঝাবু...

পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম...

ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস পালিত

গতকাল শুক্রবার হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা