সারাদেশ

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু

রাজশাহী ব্যুরো

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এ মসজিদে শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজগুলোও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সব কাজ শেষ হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে।’

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

মাটিরাঙায় করলা চাষে সাফল্য প্রান্তিক কৃষক লোকমান

খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে পরিত্যক্ত ৬শ...

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগ...

ভালুকায় শহীদ মেম্বরের কবর জিয়ারত করলেন জেলা বিএনপি নেতা 

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম...

সাভারে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ক...

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা