সারাদেশ

‘বিএনপির দুঃসময়ের ত্যাগীরা যেন অবমূল্যায়ন না হন’

নরসিংদী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে বিএনপিকে আওয়ামী লীগের দোসর, সুবিধাবাদী ও নব্য হাইব্রিড নেতাকর্মীদের প্রভাবমুক্ত করার জোর দাবি উঠেছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, মামলা-হামলার শিকার হওয়া এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা এ দাবিতে সোচ্চার হয়েছেন।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাভাজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদ নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে খানাবাড়ী বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন।

ডা. ফরিদ বলেন, বিএনপির দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আজ তারাই যেন দলের সুযোগ-সুবিধা ও মূল্যায়ন থেকে বঞ্চিত না হন। অথচ আওয়ামী লীগের দোসর, কালো টাকার মালিক ও সুবিধাবাদী একটি চক্র নব্য বিএনপির পরিচয়ে দলে অনুপ্রবেশ করে বিভিন্ন রূপ ও কৌশল অবলম্বনের মাধ্যমে দলীয় মনোনয়ন বাণিজ্যের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অর্থের প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয়ের মুখোশ পরে কেউ যেন দলের ত্যাগী নেতাকর্মীদের অধিকার কেড়ে নিতে না পারে। মির্জানগর ইউনিয়ন বিএনপিকে হাইব্রিড ও সুবিধাবাদীমুক্ত করতে প্রয়োজনে কঠোর সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি দলের আদর্শ, ত্যাগী নেতাকর্মীদের অধিকার এবং সাংগঠনিক শুদ্ধতা রক্ষার লড়াই।

ডা. ফরিদ দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা, দলের প্রতি আনুগত্য, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদীদের বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হবে। অন্যদিকে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

গণসংযোগ ও মিছিল থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, দলের ভেতরে অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার হওয়া এবং মির্জানগর ইউনিয়নে আদর্শভিত্তিক, জনবান্ধব ও হাইব্রিডমুক্ত বিএনপি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপি কোনো সুবিধাবাদী কিংবা কালো টাকার মালিকদের আশ্রয়স্থল হতে পারে না। দলের প্রকৃত শক্তি তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাই দলের হাইকমান্ডের কাছে তাদের জোর দাবি—ত্যাগীদের মূল্যায়ন করুন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করুন এবং মির্জানগর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করুন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা