সারাদেশ

শিবপুরের নারী ইউএনও’র মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয়। এক বস্তা চাল, সামান্য খাবার আর একটু আন্তরিকতায় অসহায় বৃদ্ধার কাছে আপনজন হয়ে উঠলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বিচক্ষণ কর্মকর্তা হিসেবে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক, স্থানীয় এমপি আলহাজ্ব মনজুর এলাহী সহ বিভিন্ন পেশার মানুষ তার কাজের প্রশংসা করছেন।

সম্প্রতি তাঁর কার্যালয়ে এক অসহায় শতবর্ষী বৃদ্ধার প্রতি স্নেহ, মমতা ও আন্তরিকতার যে দৃশ্য দেখা গেছে, তা ইতোমধ্যে মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন সরকারি কর্মকর্তা ও একজন অসহায় বৃদ্ধার মধ্যকার এই ভালোবাসার সম্পর্ক যেন মনে করিয়ে দেয়—মানবিকতার কোনো পদ-পদবি নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক সীমারেখা।

জানা যায়, শিবপুর উপজেলার কারারচর এলাকার ওই বৃদ্ধার বয়স তাঁর নিজের ভাষ্যমতে প্রায় ১০০ বছর। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, সঙ্গে রয়েছে দীর্ঘদিনের কাশি ও নানা শারীরিক অসুস্থতা। বয়সের ভারে অনেকটা অসহায় হয়ে পড়া এই বৃদ্ধা মাঝেমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন।

তিনি ইউএনওর কার্যালয়ে গেলে ফারজানা ইয়াসমিন তাঁকে অন্য সেবাপ্রার্থীদের মতোই একটি চেয়ারে বসতে দেন। শুধু তাই নয়, নিজের ডান পাশের চেয়ারে বসিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর খোঁজখবর নেন। বৃদ্ধার জন্য খেজুর, আমলকি, বিস্কুট ও চায়ের ব্যবস্থা করেন। একজন অসহায় মানুষের প্রতি তাঁর এমন মমতাপূর্ণ আচরণ উপস্থিত ব্যক্তিদেরও আবেগাপ্লুত করে।

এরপর বৃদ্ধার অসহায়ত্ব বিবেচনায় তাঁর জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে তা হাতে তুলে দেন ইউএনও। পাশাপাশি অফিসের একজন কর্মচারীকে নির্দেশ দেন, বৃদ্ধাকে যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

কিন্তু বিদায়ের মুহূর্তে ঘটে এক আবেগঘন ঘটনা। বৃদ্ধা হঠাৎ করেই ইউএনও ফারজানা ইয়াসমিনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত কণ্ঠে বলতে থাকেন, ‘তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।’

সাধারণত একজন কর্মকর্তার কর্মদক্ষতা মূল্যায়ন করা হয় তাঁর প্রশাসনিক সাফল্য, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কার্যক্রমের মাধ্যমে। কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো অর্জন নিঃসন্দেহে এর চেয়েও অনেক বড়। শিবপুরের এই বৃদ্ধার আবেগঘন ভালোবাসা তারই একটি অনন্য উদাহরণ।

মানুষের জন্য প্রশাসন, মানুষের পাশে প্রশাসন—এই প্রত্যাশাই সাধারণ মানুষের। আর মানবিক হৃদয়ের অধিকারী কর্মকর্তাদের হাত ধরেই সরকারি দপ্তর হয়ে উঠুক সাধারণ মানুষের আস্থা ও নিরাপদ আশ্রয়ের ঠিকানা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা