সারাদেশ

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল। এবং ৭ নভেম্বর ঐক্যবদ্ধভাবে সেই সংকট মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে। সিপাহি-জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। এই ঘটনার মাধ্যমেই তিনি পরবর্তীতে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার ক্ষেত্রে এই দিনটি ভূমিকা রাখে।

এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তামিম ইকবাল ,উপজেলা আইসিটি অফিসার রাজিব রায় চৌধুরী, মাটিরাঙা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীরমুক্তিযোদ্ধা ডা: হানিফ মজুমদার। বীরমুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহ, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন চৌধুরী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে সংস্কৃতি অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা