সারাদেশ

দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, অভিযুক্ত শ্বশুর আটক

​পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসেন (৫৫) জামালপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে দেবীগঞ্জ উপজেলার খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মোঃ শাহিনুর ইসলামের সাথে ভুক্তভোগী ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়

​যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হলে মেয়ের পরিবার কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করে। তবে বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। পরিবারের পক্ষ থেকে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ভুক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করে এবং পরবর্তীতে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।

​ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি জোরদার করে।

​এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর) এবং এসআরবি-১৩ (সিপিসি-২, নীলফামারী) এর একটি যৌথ আভিযানিক দল ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ দুপুর ১:৩০ মিনিটের দিকে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ দেলোয়ার হোসেনকে সফলভাবে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা