সারাদেশ

রাজশাহীতে ধানখেত থেকে উদ্ধার যুবকের মরদেহ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা সদরে। বাবার নাম ইসলাম শেখ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। চার দিন আগে বাবু তাঁর স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাবু যাঁদের সঙ্গে কাজে যান, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাঁদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে। এই খবর শুনে গত বৃহস্পতিবার তানোরে গিয়েছিলেন পরিবারের লোকজন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁরা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তাঁরা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন।

শনিবার সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাঁদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি বাবুরই মরদেহ।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা