ছবি: সংগৃহীত
বাণিজ্য

ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে দারুণ ছাড়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র সঙ্গে যৌথ উদ্যোগে চালু করেছে দেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড।

আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

এ কার্ডের মাধ্যমে উপায় এমএফএস গ্রাহকদের জন্য উম্মুক্ত করেছে সুযোগ-সুবিধার নতুন দুনিয়া। রমজান মাস ও ঈদুল ফিতরের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে উপায় নিয়ে এসেছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার, সাথে থাকছে আকর্ষণীয় ছাড়।

এখন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। আর কেনাকাটা মানেই খাওয়া-দাওয়া, সাথে হালকা ঘোরাঘুরি। ঈদের মৌসুমে মানুষ তাদের প্রিয়জনদের জন্য কেনাকাটা করে আনন্দ ভাগাভাগি করতে ভালোবাসে। আনন্দ ভাগাভাগি করার মাঝেই নিহিত আছে প্রকৃত সুখ।

আরও পড়ুন: ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ

এ ঐতিহ্যের অংশ হতে উপায় গ্রাহকদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারসহ বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ছাড়ের অফার নিয়ে এসেছে। এ অফারের মাধ্যমে গ্রাহকরা কম টাকায় আরও বেশি কেনাকাটা করতে পারবেন।

ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা এই রমজানে ২০টিরও বেশি রেস্তোরাঁ থেকে ক্রয় করার সময় ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার পাবেন।

এছাড়া বিস্তৃত পরিসরে প্রায় ২০০০ মার্চেন্ট পার্টনার ও বিভিন্ন ক্যাটাগরিতে (রেস্তোরাঁ, পোশাকের ব্র্যান্ড, হেলথ অ্যান্ড ওয়েলনেস, গ্যাজেট, জুয়েলারিসহ আরও অনেক ক্যাটাগরি) এ অফার উপভোগ করার সুযোগ থাকছে।

আরও পড়ুন: প্রথম ধাপে উপজেলায় ভোট ৮ মে

ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা এ দোকানগুলো থেকে কেনাকাটা করার সময় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারবেন। কার্ডটিকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে কার্ডের বার্ষিক চার্জ কমিয়ে ৩৪৫ টাকা করেছে ইউসিবি ও উপায়।

কার্ড অ্যাক্টিভেশনের পর পরবর্তী ছয় মাসে ১০ হাজার বা এর বেশি লেনদেন করলে ব্যবহারকারীরা ৬ মাসে ছয়শ টাকা পর্যন্ত (প্রতি মাসে সর্বোচ্চ ১০০ টাকা) ক্যাশব্যাক পাবেন।

এখানেই শেষ নয়। ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আরও অনেক সুবিধা। কোনো কাগজপত্র জমা দেয়ার ঝামেলা ছাড়াই উপায় অ্যাপের মাধ্যমে এ কার্ডের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন: বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু

গ্রাহকরা এ কার্ড ব্যবহার করে ডুয়াল কারেন্সি (দেশের পাশাপাশি বিদেশি মুদ্রায় লেনদেন), অ্যাপ থেকে সরাসরি কার্ডে টাকা লোড, কেনাকাটা (ইন্টারন্যাশনাল ও লোকাল) এবং দেশে-বিদেশে এটিএম সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়া ন্যূনতম ব্যালেন্স ছাড়াই গ্রাহকরা ইউসিবি কল সেন্টারের (১৬৪১৯) মাধ্যমে কার্ডটি সক্রিয় করতে পারবেন। এ কার্ডটি লেনদেনের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি আপনার জীবনধারায় যোগ করবে নতুন মাত্রা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা