ছবি : সংগৃহিত
বাণিজ্য

ঝালকাঠিতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে ঝালকাঠিতে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে কৃষি ঋণ মেলা।

আরও পড়ুন : ব্যবসায়ী হত্যায় বাবা-ছেলের যাবজ্জীবন

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

ব্যাতিক্রমী এই মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে কৃষক ও উদ্যোক্তারা এসেছেন ঋণ নেওয়ার জন্য। পাশাপশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষও কিন্তু উপস্থিত হয়েছেন এই মেলা দেখতে। মেলায় ১০টি স্টলে ২০টি তফসিলি ব্যাংক তাদের বুথ খুলেছে। সেই বুথে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই সহজে ঋণ নিতে পারছেন কৃষক ও উদ্যোক্তারা।

আরও পড়ুন : কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ

আয়োজকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উদ্যোক্তা ও কৃষকবান্ধব নির্দেশনার আলোকে সব তফসিলী ব্যাংকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও এ বিষয়ে অবগত নন অনেক তরুন উদ্যোক্তা ও কৃষক।

ফলে সঠিক তথ্য না জানা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এই ঋণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষে এ মেলার আয়োজর করেছেন।

আরও পড়ুন : শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

মেলা উদ্বোধনের পরই স্থানয়ি শিল্পকলা একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আয়োজক ব্যাংক কর্মকর্তারা।

সকাল ১০ থেকে শুরু হওয়া এই মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। জেলার সকল তফসিলী ব্যাংকগুলোর সহযোগীতায় এ মেলার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা