বাণিজ্য

গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮০ তম শাখা গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কালিয়াকৈর শাখাপ্রধান মোঃ মাজহারুল ইসলাম। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা। নাসরিন, কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। চলমান কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকার ১.৩৫ ট্রিলিয়ন টাকার ২৮ টি প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন যার সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ করেছে ইসলামী ব্যাংক। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বরাদ্দকৃত অর্থ শিল্প, সেবা, কৃষি ও অন্যান্য পেশাজীবিদের মধ্যে বিতরণের ক্ষেত্রে যথাযথ কর্মকৌশল প্রনয়ন ও বিনিয়োগ প্রদানের মাধমে সরকারের লক্ষমাত্রা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে এই ব্যাংক।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের এক হাজার ব্যাংকের তালিকায় টানা ১০ বছর অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদত্ত মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কতৃর্ক সাসটেইনেবিলিটি র‌্যাংকিং এ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেয়েছে এই ব্যাংক। দেশের ১১ শতাধিক গার্মেন্ট শিল্প, এক হাজার টেক্সটাইল শিল্প, ২৫ শতাধিক কৃষিশিল্প কারখানা ইসলামী ব্যাংকের প্রত্যক্ষ বিনিয়োগে গড়ে উঠেছে। পোশাক খাতে অগ্রণী ভুমিকা পালনের পাশাপাশি ইসলামী ব্যাংকের বিনিয়োগে পরিচালিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ডেনিম ইন্ডাস্টি ও সুগার রিফাইনারি কারখানা।

তিনি বলেন, দেশের ২৮ হাজার গ্রামে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনা জামানতে গ্রুপভিত্তিক বিনিয়োগ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক। এই প্রকল্পের সদস্য সংখ্যা ১৪ লক্ষ ১৬ হাজার, যার ৯২ শতাংশই নারী গ্রাহক। ১ কোটি ৬০ লক্ষ গ্রাহকের এই ব্যাংকের আমানত ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এই ব্যাংক ৩৮০টি শাখা, ১৯৮টি উপশাখা, ২৭০০টি এজেন্ট আউটলেট এবং ২০০০ এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহবান জানান তিনি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা