বাণিজ্য
বাংলাদেশ ব্যাংক

সেবা খাতের আয় দেশে আনার পদ্ধতি আরও সহজ হলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সেবা খাতের আয় দেশে আনার পদ্ধতি সহজ করেছে। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত যেকোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে ফ্রিল্যান্সার ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের হিসাব রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবে।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেবা সরবরাহকারী আন্তর্জাতিক মার্কেট প্ল্যাটফর্মের সঙ্গে মার্চেন্ট হিসাব পরিচালনাসহ বিদেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সেবা প্রদানকারীরা নোশনাল হিসাব করতে পারবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক মার্কেট প্ল্যাটফর্মে কিংবা বিদেশি পেমেন্ট সেবা প্রদানকারীর মাধ্যমে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের নস্ট্রো হিসাবে (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) জমা করা অর্থ ওই ব্যাংক পরবর্তীতে সেবা প্রদানকারী গ্রাহকের হিসাবে জমা করবে। এক্ষেত্রে এডি ব্যাংক-সেবা প্রদানকারীর কাছ থেকে আন্তর্জাতিক মার্কেট প্লাটফর্মের সঙ্গে পরিচালিত মার্চেন্ট হিসাব পরিচালনা এবং বিদেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সেবা প্রদানকারীর সঙ্গে তার নোশনাল হিসাব সম্পর্কে বিস্তারিত তথ্য নেবে। এরপর সেবা প্রদানকারীর সেবা কার্যক্রম সম্পর্কিত তথ্যাদিসহ ঘোষণা নিতে হবে। এই সেবার বিপরীতে প্রাপ্য আয় নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক মার্কেট প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যাবাসন কিংবা নোশনাল ও মার্চেন্ট হিসাবে জমার মাধ্যমে তাৎক্ষণিকভাবে তা দেশে আনার বিষয়ে গ্রাহকের নিকট থেকে আন্ডারটেকিং গ্রহণ করবে। সেবা খাতের বিপরীতে প্রাপ্ত আয় গ্রাহকের হিসাবে জমা হবে। পাশাপাশি গ্রাহকের স্থানীয় ডিজিটাল ওয়ালেটে উক্ত অর্থ টাকায় জমা করার সুযোগ রাখা হয়েছে। তবে প্রাপ্ত আয়ের প্রযোজ্য অংশ গ্রাহকের সম্মতি সাপেক্ষে ইআরকিউ হিসাবে জমা করতে পারবে বলে প্রজ্ঞাপনে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় প্রযোজ্য কর কর্তন এবং পরিশোধের বিধিবিধান মেনে চলার বিষয়েও বলা হয়েছে।

সেবা খাতের আয় নির্ধারিত ৪ মাসের মধ্যে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। সেবা আয় দেশে আনার জন্য মার্চেন্ট কিংবা নোশনাল হিসাব ছাড়া অন্য কোন উপায়ে দেশের বাইরে অর্থ সংরক্ষণ করা যাবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যে ক্ষুদ্র পরিসরে সেবা খাতের আয় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ব্যাংক ২০১১ সালে এডি ব্যাংকগুলোকে বিদেশে ওপিজিএসপির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রাধিকার প্রদান করে। এ বিষয়ক নীতিমালা আরও সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক সচেষ্ট হয়ে অংশীজনদের মতামত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা