বাণিজ্য

চামড়া তদারকি করতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের বিষয় তদারকি করতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের জন্য কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই কমিটির সদস্যরা ঈদের দিন থেকে পাঁচ দিন নিজ নিজ এলাকায় তদারকির কাজ করবেন।

গত সপ্তাহে গঠিত এই কমিটির সদস্যরা বিভাগীয় এলাকায় চামড়ার ক্রয়-বিক্রয় এবং কাঁচা চামড়া সংরক্ষণ ও মজুতের বিষয়টি তদারক করবেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তা সমাধান করবেন। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কেন্দ্রীয় কমিটিকে অবহিত করাও দায়িত্বের মধ্যে পড়বে বিভাগীয় কমিটির সদস্যদের।

চট্টগ্রাম বিভাগের জন্য পাঁচ সদস্যের তদারকি দল কাজ করবে। এই দলের নেতা বাংলাদেশ চা বোর্ডের সচিব। অন্য সদস্যরা হলেন চট্টগ্রামের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের নিয়ন্ত্রক মো. আবদুর রহিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, আরজেএসসির উপনিবন্ধক হারুন অর রশীদ, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ।

সিলেট বিভাগের তদারকি দলের নেতা করা হয়েছে টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (চলতি দায়িত্ব) মো. ইসমাইল মজুমদারকে। বাকি সদস্যরা হলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহকারী পরিচালক এইচ এম এরশাদুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

রাজশাহী বিভাগের তদারকি দলের নেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী। অন্য সদস্যরা হলেন টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী রবিউল মোর্শেদ, ইপিবির সহকারী পরিচালক কাজী সাইদুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

খুলনা বিভাগের দলনেতা হচ্ছেন টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. আনিছুর রহমান। অন্য সদস্যরা হলেন আমদানি ও রপ্তানি যুগ্ম নিয়ন্ত্রকের দপ্তরের উপনিয়ন্ত্রক খায়রুল আলম, আরজেএসসির সহকারী নিবন্ধক মুহাম্মদ শাফিকুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

ময়মনসিংহ বিভাগের তদারকি কমিটির দলনেতা হলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সহকারী প্রধান মো. মাহমুদুল হাসান। অন্য সদস্যরা হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মো. জামাল উদ্দিন এবং আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার রায়হানা তাসমিন আহম্মেদ।

রংপুর বিভাগের দলনেতা হলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী প্রতাপ কুমার। অন্য সদস্যরা হলেন আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার মো. সফিউল আলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার খাদেমুল ইসলাম।

বরিশাল বিভাগের তদারকি দলের নেতা হলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সহকারী কার্যনির্বাহী শাহিদুল ইসলাম। কমিটির বাকি দুই সদস্য হলেন আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার প্রশান্ত বিশ্বাস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা