বাণিজ্য

পুঁজিবাজারে লেনদেন ২৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মে) সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। ডিএসইতে লেনদেন ২ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৬৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা