বাণিজ্য

বৈশ্বিক স্বর্ণ ও জ্বালানি তেলের বাজারে দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে হঠাৎ করেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। এতে গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে স্বর্ণের দাম। স্বর্ণের দামের পাশাপাশি গত সপ্তাহে অপরিশোধিত তেলের দামও কমেছে।

গত এক সপ্তাহব্যাপী স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। রূপার দাম কমেছে দশমিক ৩০ শতাংশ। অপরদিকে পরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে দশমিক ৮৭ শতাংশ । তবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৩৭ শতাংশ বেড়েছে।

করোনা মহামারি কমে আসতে থাকায় কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমলেও দেশে রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।

বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর পর বিশ্ববাজারে কয়েক দফা দাম কমেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ৮ দশমিক ৯০ ডলার বাড়ার পরও সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ১৭৮৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ।

অপরদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৯৩ শতাংশ বাড়ার পরও সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রূপার দাম কমেছে দশমিক ৩০ শতাংশ। এতে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৭ ডলার।

এদিকে স্বর্ণ ও রূপার দরপতনের সঙ্গে গেল সপ্তাহে তেলের দামেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫১ ডলার কমে ৫৮ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম কমেছে দশমিক ৮৭ শতাংশ।

অপরিশোধিত তেলের পাশাপাশি সপ্তাহের শেষ কার্যদিবসে দাম কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলের। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ২৭ ডলার কমে ৬২ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। শেষ কার্যদিবসে দাম কমলেও সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে দশমিক ৩৭ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ১১ দশমিক ৭৩ শতাংশ। এর মাধ্যমে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা