বাণিজ্য

৪৬০ মিলিয়ন ডলারে ব্রিকস ব্যাংকের সদস্য

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত ব্রিকস ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে বাংলাদেশের ব্যয় হবে ৪৬০ মিলিয়ন ডলার। উদীয়মান দেশগুলোতে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থের সংস্থানকারী ব্রিকস ব্যাংকে যোগদানের বিষয়ে বাংলাদেশও ইতিবাচক।

এই পদক্ষেপের অংশ হিসেবে দিল্লিভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দেওয়ার বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ব্রিকস ব্যাংকে যোগদানের খরচ ও সুবিধা বিশ্লেষণ করে সামষ্টিক অর্থনীতি বিভাগ মতামত দেবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের বিষয়ে মতামত চেয়ে অর্থনৈতিক সর্ম্পক বিভাগে চিঠি পাঠিয়েছে। অর্থনৈতিক সর্ম্পক বিভাগ সেই চিঠির আলোকে অর্থ বিভাগের মতামত চেয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য বাংলাদেশকে সাতটি বার্ষিক কিস্তিতে ৪৬০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।

বহুমুখী উন্নয়ন ব্যাংকের (এমডিবি) সদস্য হওয়ার কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে চায় কি-না তা জানতে চেয়ে চলতি বছরের ১৯ নভেম্বর ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও অর্থনৈতিকভাবে আরও উন্নত দেশগুলোর (ইএমডিসি) মালিকানা অন্যান্য অর্থনৈতিকভাবে আরও উন্নত দেশগুলোর অর্থনীতির আকারের উপর নির্ভর করবে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চ্যুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকস ব্যাংকে যোগদানের আমন্ত্রণ জানান। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে প্রাথমিকভাবে ভোটের শক্তি বিশ্ব ব্যাংকের মতো বৈশ্বিক বহুমুখী উন্নয়ন ব্যাংকের চেয়ে বেশি। এছাড়া এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আঞ্চলিক বহুমুখী উন্নয়ন ব্যাংকের ভোটের ক্ষমতার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সদস্য হওয়ার পরে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে একজন গর্ভনর এবং একজন বিকল্প গভর্নর নিয়োগ করতে পারবে। এছাড়া একজন নির্বাচিত পরিচালকও পর্ষদে প্রতিনিধিত্ব করতে পারবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর্ন্তজাতিক রেটিং এজেন্সি ফিটচ এবং এসঅ্যান্ডপি কর্তৃক এএ+ রেটিং প্রাপ্ত। ফলে কম খরচে দেশি-বিদেশি মুদ্রায় প্রতিযোগিতামূলক সুদে ঋণ বিতরণ করতে পারে এনডিবি।

এনডিবির বিধি অনুসারে, প্রতিষ্ঠাতা সদস্যদের ভোটের ক্ষমতা ৫৫ শতাংশের কম হবে না, ঋণ গ্রহণকারী সদস্যের ভোটের ক্ষমতা ২০ শতাংশ অতিক্রম করতে পারবে না এবং অ-প্রতিষ্ঠাতা সদস্যদের ভোটের ক্ষমতা ৭ শতাংশের বেশি হতে পারবে না। এখন পর্যন্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকায় ৫০টিরও বেশি প্রকল্পে ১৫ বিলিয়নের অধিক ডলার ঋণ অনুমোদন করেছে।

২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপনের প্রস্তাব করেছিল, একটি নতুন উন্নয়ন ব্যাংক গঠনই ছিল সভার মূল প্রতিপাদ্য। পরবর্তীকালে ব্রিকস নেতারা ২০১৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডার্বানে অনুষ্ঠিত পঞ্চম ব্রিকস শীর্ষ সম্মেলনে একটি উন্নয়ন ব্যাংক স্থাপনে সম্মত হন।

সবশেষ ব্রাজিলের ফর্তালিজায় অনুষ্ঠিত ষষ্ঠ ব্রিকস সম্মেলনের প্রথম দিনে ব্রিকস দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করে। সেটিই ছিল ব্যাংকের আইনি ভিত্তি। তখন একটি আলাদা চুক্তির মাধ্যমে ব্রিকস দেশগুলো ১০০ বিলিয়ন ডলারের একটি রিজার্ভ স্থাপন করেছিল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা