বাণিজ্য

ব্যাংকে সাইবার হামলায় ক্ষয়-ক্ষতির তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার চেষ্টা চলছে। এতে আশঙ্কায় সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশও দেয়া হয়েছে।

এসব হামলায় অর্থ বা তথ্য চুরি হচ্ছে কিনা, তা অজানাই থেকে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। যদিও এ ধরনের হামলা প্রতিরোধে গঠিত সরকারের সংস্থা বিডি সার্ট বলছে, ২০১৬ সালের তুলনায় সক্ষমতা অনেক বেড়েছে। ভবিষ্যৎ চ্যলেঞ্জ মোকাবিলায় ব্যাংকগুলোর জন্য ফাইন্যান্সিয়াল-সার্ট গঠন করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

সাইবার যুদ্ধের লাইভে এক দেশের হ্যাকার আক্রমণ চালাচ্ছে অন্য দেশে। তাদের লক্ষ্য দুটি, তথ্য এবং অর্থ চুরি। আক্রমণ শুধু অন্য দেশ থেকেই হয় না, অভ্যন্তরীণও হয়। সম্প্রতি সবচেয়ে বড় হামলার শিকার হয় মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইএসপিগুলোতে প্রচুর আক্রমণকারী ম্যালওয়ারের উপস্থিতি। স্বভাবতই প্রশ্ন জাগে, যুক্তরাষ্ট্র যেখানে হামলা প্রতিরোধ করতে পারেনি, সেখানে বাংলাদেশের অবস্থা কী? বিশ্লেষকরা বলছেন, দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য লুকানোর প্রবণতা আছে। ফলে জানা যাচ্ছে না বাস্তব চিত্র।

কম্পিউটারকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে গঠিত সরকারি সংস্থা বিডি সার্ট বলছে, হামলা প্রতিরোধে সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি করছেন তারা। পাশাপাশি ব্যাংকগুলো নিজেরাও নিরাপত্তা জোরদার করছে। ফলে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর আরো বেশ কিছু হামলার চেষ্টা ঠেকানো গেছে।

আর্থিক খাতের হামলা প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা বা ফিন-সার্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে নিজেদের মধ্যে তথ্য ও প্রযুক্তি বিনিময় করবে ব্যাংকগুলো।

বিশ্লেষকেরা বলছেন, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সেবাদানকারী বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

এর আগে, বিশ্বজুড়ে ব্যাংক হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ চুরি হবে- এমন সতর্কতা জারি করেছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা বলেছে, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যুক্ত এই হ্যাকাররা এটিএম বুথ ও ভুয়া লেনদেনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছিলো।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, এই হ্যাকাররা অত্যন্ত সংগঠিত। তারা সুশৃঙ্খলভাবে সাইবার হামলা চালিয়ে থাকে। ফলে, এদের যত না হ্যাকার মনে হয়, তার চেয়ে বেশি সাইবার গোয়েন্দা মনে হয়। এ রকম সাইবার হামলা চালিয়ে তারা কোটি কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। মার্কিন গোয়েন্দারা মনে করেন, এদের সঙ্গে উত্তর কোরীয় সরকারের যোগসাজশ আছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা