ফাইল ছবি
বাণিজ্য

ফুডপ্যান্ডার সেলেব্রেইট মাদার্স ডে ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ স্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বিশ্ব মা দিবস উপলক্ষে এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা করেছে। এতে অংশ নেয়া বিজয়ীদের জন্য রয়েছে জনপ্রিয় ৫ তারকা হোটেল আমারি ঢাকা’য় মায়ের সাথে বিশেষ নৈশভোজ উপভোগের সুযোগ।

আরও পড়ুন: আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা কাল

ফুডপ্যান্ডার ‘সেলেব্রেইট মাদার্স ডে’ নামের এ ক্যাম্পেইনটি পহেলা মে থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে।

প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশন থেকে ‘সেলেব্রেইট মাদার্স ডে’ ব্যাজ সংগ্রহ করতে হবে। এরপর ক্যাম্পেইন চলাকালীন অন্তত ৭ বার খাবার অর্ডার দিতে হবে।

প্রতিটি অর্ডারের ন্যূনতম দাম হতে হবে ৫৯৯ টাকা। তবে গ্রোসারি বা পিকআপ অর্ডার এ ক্যাম্পেইনে প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: ৭ বিভাগে বৃষ্টির আভাস

আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবসে’ এ ক্যাম্পেইনে ৫০ জন বিজয়ীর নাম ঘোষণার পর নৈশভোজের কুপন বিতরণ শুরু হবে। কুপন বিতরণ চলবে ৩১ মে পর্যন্ত।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা’র হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, আমাদের জীবনে মায়েদের অসামান্য অবদানকে সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা মা দিবসের এ বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি। মায়ের সাথে সুন্দর মুহূর্তের চেয়ে দামী হয়তো আর কিছুই নেই।

আরও পড়ুন: লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবির প্রো-ভিসি

তাই আশা করছি, এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের সম্মানিত গ্রাহকরা তাদের মায়েদের সাথে স্মরণীয় স্মৃতি তৈরির সুযোগ পাবেন।

আগ্রহীরা ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশনে ক্যাম্পেইনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রসঙ্গত, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। এ হিসেব অনুযায়ী, চলতি বছরের ১২ মে পালিত হবে বিশ্ব মা দিবস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা