সংগৃহীত
টেকলাইফ

হ্যাকার থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডিজিটাল প্রযুক্তির যুগে এখন প্রায় সব মানুষই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আপাতদৃষ্টিতে স্মার্টফোন আমাদের সহায়ক হলেও অনেক ক্ষেত্রে এই ডিভাইসটি নিরাপত্তাহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই স্মার্টফোন নিয়মিত ডিভাইস আপডেট রাখা জরুরি। কারণ, এটি ডিভাইসকে বিভিন্ন ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে কাজ করে। সেক্ষেত্রে সাবধান থাকতে হবে প্রতারকরা মাঝে মধ্যেই ভুয়া আপডেটের মাধ্যমেও বিভিন্ন রকম প্রতারণা করে থাকে।

আরও পড়ুন: বাড়বে ইউরোপের মোবাইল ডেটা ট্রাফিক

এক্ষেত্রে যদি গুগল ক্রোম ও সাফারি ব্রাউজার করতে চাইলে তাহলে সতর্ক থাকতে হবে। কারণ, গুগল ক্রোম ও অ্যাপল সাফারি ব্রাউজারে ভুয়া আপডেট ফাইল ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এ ভুয়া আপডেটের করণে অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যার (এএমওএস) ব্যবহারকারীদের সিস্টেমে প্রবেশ করতে পারে।

অ্যাটমিক স্টিলার ম্যালওয়্যার (এএমও এসআসলে কি?
এএমওএস হলো এমন এক ম্যালওয়্যার যা, ম্যাক সিস্টেম থেকে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য ফাইল চুরি করে নিতে পারে। হ্যাকাররা সাধারণত উইন্ডোজ ব্যবহারকারীদের টার্গেট করে থাকে, তবে এবার ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করার জন্য এএমওএস ম্যালওয়্যার ব্যবহার করছে তারা। সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম বলছে, এএমওএস ম্যালওয়্যার ক্লিয়ারফেকের মাধ্যমে এমএসিওএস ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে দেয়া হচ্ছে।

আরও পড়ুন: আইফোনে যেভাবে স্টিকার বানাবেন

কিভাবে প্রতারণা করা হচ্ছে?
মূলত হ্যাকাররা ক্রোম ও সাফারি বরাউজারের ডাউনলোড পেজের একটি ক্লোন তৈরি করেছে। হুবহু আসল ডাউনলোড পেজের মতোই সেগুলো দেখতে। আর এ ভুয়া ডাউনলোড পেজে ক্লিক করার পরেই, ব্যবহারকারীদের ম্যাকবুকে.ডিএমজি ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। তারপর ইনস্টলেশনের সময় এটি অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড চাওয়া হয়ে থাকে। একবার ম্যালওয়্যারটি ইনস্টল হয়ে গেলে প্রতারকরা সমস্ত ধরনের পাসওয়ার্ড ও ফাইল অ্যাক্সেস করা শুরু করে।

নিরাপদ থাকার উপায় কি?
এই ম্যালওয়্যার থেকে নিজের ডিভাইসটি সুরক্ষিত রাখতে চাইলে কোনো ৩য় পক্ষ সোর্স থেকে ক্রোম ও সাফারি ব্রাউজার আপডেট করা যাবে না। এছাড়া ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহারের সময় আপডেটের জন্য নোটিফিকেশনগুলো এড়িয়ে চলতে হবে। নিজের ডিভাইসে কখনোই কোনো অপরিচিত সোর্স থেকে আসা ইনস্টলার ইনস্টল করা যাবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা