সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে এসেছে অনেক আগেই। তবে এবার সবার জন্য উন্মুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি।

আরও পড়ুন: কর্মী ছাঁটাই অ্যালফাবেটে

সেলিব্রেটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাকাউন্ট তৈরি করছেন। এ ফিচারটি চালু করার সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে সব আপডেট হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুদের সঙ্গে কথা বলার পাশাপাশি, লেটেস্ট আপডেটগুলোও পেয়ে যাবেন সহজেই।

নতুন এই ফিচারটি চালু হওয়ার পর থেকেই সবার কৌতুহল কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল তৈরি করবো? হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে চাইলে আপনাকে সহজ কিছু জিনিস বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: রেকর্ড গড়ল চন্দ্রযান-৩

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে এবং অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন যেভাবে:

আরও পড়ুন: শেয়ারের মূল্য নির্ধারণ করবে এআই

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর আপডেট ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
এই অপশনে ক্লিক করার সাথে সাথে New Channel অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
এবার Get Started-এ ক্লিক করুন এবং তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে, তা মেনে আগাতে হবে।
এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও এ ফিচার এখনও সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি। আপনার হোয়াটসঅ্যাপে যদি এই ফিচার দেখতে না পান, তবে কয়েকদিন অপেক্ষা করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা