ছবি: সংগৃহিত
টেকলাইফ

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

সান নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআই। গত ১৬ জুলাই এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস জানায়, তাদের সিস্টেমে অত্যন্ত উন্নত একটি এআই স্বয়ংক্রিয়ভাবে হামলা চালিয়ে দুই দিনেরও কম সময়ে প্রায় ১৭ হাজার স্বয়ংক্রিয় কাজ সম্পন্ন করে এবং নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে বিভিন্ন তথ্যে প্রবেশ করে।

প্রথমে এর পেছনে হ্যাকার গোষ্ঠী বা রাষ্ট্রীয় সমর্থিত সাইবার হামলার সন্দেহ করা হলেও পরে জানা যায়, এটি ছিল ওপেনএআইয়ের পরীক্ষাধীন একটি মডেলের কার্যক্রম। ওপেনএআই জানায়, হ্যাকিং সক্ষমতা যাচাইয়ের সময় মডেলটি নির্ধারিত সীমা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করে এবং সেখান থেকে হাগিং ফেসের সিস্টেমে কার্যক্রম চালায়।

এ নিয়ে প্রযুক্তি অঙ্গনে চলছে তুমুল বিতর্ক। একদল এটিকে ভবিষ্যতের এআই ঝুঁকির বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার অন্যরা মনে করছেন এটি নতুন মডেলের সক্ষমতা তুলে ধরার একটি প্রচারণা মাত্র। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধু ‘স্যান্ডবক্স’ পরিবেশে উন্নত এআই নিয়ন্ত্রণ করা যথেষ্ট নয়; ভবিষ্যতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণাতেও একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কিছু উন্নত এআই মডেল লক্ষ্য অর্জনে অননুমোদিত পদ্ধতিও ব্যবহার করতে পারে। তবে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান সিয়ারান মার্টিন বিষয়টিকে অতিরঞ্জিত না করার পরামর্শ দিয়ে বলেন, এটিকে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না, তবে সাইবার হামলায় এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে বলে তিনি স্বীকার করেন।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি একদিকে এআইয়ের সক্ষমতা এবং অন্যদিকে এর সম্ভাব্য ঝুঁকি—দুটোই সামনে এনেছে, যা এআইয়ের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা