সংগৃহীত
খেলা

হার দিয়ে সিরিজ শুরু 

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে সিরিজের ১ম ওয়ানডে ম্যাচে কিউইদের কাছে ৪৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১মে ব্যাট করে নিউজিল্যান্ড ৩০ ওভারে ২৩৯ রান তুললেও বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪৫ রানের। এমন পরিস্থিতিতে টাইগাররা ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত সময়ে ৯ উইকেটে ২০০ রানে থামে। সফরকারীরা ৪৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে।

ডুনেডিনে রোববার (১৭ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড উইল ইয়ংয়ের ১০৫ ও অধিনায়ক টম ল্যাথামের ৯২ রানে ভর করে ২৩৯ রান সংগ্রহ করে। বৃষ্টি আইনে ম্যাচ জিততে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ২৪৫ রান।

আরও পড়ুন: ৬ জার্সির দাম ৮৫ কোটি টাকা

বাংলাদেশের কিউইদের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। অনেক দিন পর দলে ঢুকা সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ২য় উইকেটে বিজয় ও শান্ত মিলে গড়েন ৪৬ রানের জুটি। পরে দলীয় ৪৭ রানে শান্ত ১৫ রান করে সোধির বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে জুটি।

৩য় উইকেটে বিজয় ও লিটন দাস গড়েন ৩৩ রান। বিজয় হাফসেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে ফিরে যান। টাইগাররা দলীয় ৯২ রানে লিটন ফিরলে বিপড়ে পড়ে। অভিজ্ঞ মুশফিক লিটনের বিদায়ের ১১ রান পর ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে হারের শঙ্কা জাগে টাইগারদের।

তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন ৬ষ্ঠ উইকেটে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকেন। এ ২ জনে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১৫৯ রানে ২৭ বলে ৩৩ রান করে তৌহিদ হৃদয় সোধির ২য় শিকারে পরিণত হন। আফিফ ২৮ বলে ৩৮ রান করে থামলে জয়ের আশা ভেস্তে যায়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শেষ পর্যন্ত ২১ বল ২৮ রানে অপরাজিত থাকলেও পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে মিরাজ। বাংলাদেশের ইনিংস নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে থামে।

এর আগে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে টসের পরপরই ডানেডিনে হানা দেয় বৃষ্টি। এতে প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়। ফলে ৪৬ ওভারে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আস।

প্রথম ওভারেই কিউই শিবিরে জোড়া আঘাত হানেন তিনি। ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন এই বাঁহাতি পেসার। আউট সুইং করে বল বের হয়ে যাওয়ার সময় রাচিন রবীন্দ্রের ব্যাটের বাইরের দিকের কানায় লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। এতে শূন্য হাতেই ফেরেন তিনি।

আরও পড়ুন:

বৃষ্টি শেষে কিউইরা যখন ব্যাটিংয়ে নামে তখন তাদের ইনিংসের বাকি ছিল প্রায় ১০ ওভার। ভালোভাবেই সেটা কাজে লাগিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। রীতিমতো ইয়াং ও লাথাম ঝড় বইয়ে দেন। লাথামকে ২৬তম ওভারে বোল্ড করে ১৭১ রানের জুটি ভাঙেন মিরাজ। ৭৭ বলে ৯২ রান করে লাথাম ফেরেন।

জ্যাক কার্সন-টম শেষদিকে ব্লান্ডেলরা দ্রুতই ফিরেছেন। সৌম্য সরকারের করা ইনিংসের শেষ ওভারে রান আউট হয়েছেন তিন ব্যাটার। তার আগেই তাদের সংগ্রহ দুই’শ ছাড়িয়েছে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার। তাছাড়াও ৫ ওভারে ৫৩ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মিরাজ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা