সংগৃহীত ছবি
খেলা

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা।

আরও পড়ুন : ৬ জার্সির দাম ৮৫ কোটি টাকা

শুক্রবার (১৬ ডিসেম্বর)) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাট থেকে। ৫০ রান করেন মুশের খান। জবাবে বাংলাদেশ ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এর আগে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর মুরুগান অভিষেকের ৬২ আর মুশির খানের ৫০ রানের ওপর ভর করে ১৮৮ রানের পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন মারুফ মৃধা।

এছাড়া জোড়া উইকেট শিকার ইকবাল হোসাইন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবনের।

আরও পড়ুন : তিন ফরম্যাটেই থাকছেন সাকিব

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগের আসরেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বাড়ি ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা