খেলা

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় 

সান নিউজ ডেস্ক: সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। রোববার পার্থে তারা ভারতকে প্রথমে ১৩৩ রানে আটকে রাখে। এরপর এইডেন মার্করাম ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে জয় তুলে নেয়।

আরও পড়ুন: ক্ষমা চাইল মিয়ানমার

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ টু'তে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। তবে ভারত ও টাইগারদের পেছনে ফেলে দিলো দক্ষিণ আফ্রিকা।

মার্করাম ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রানে আউট হলেও মিলার ৪৬ বলে ৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই দুইজনের বাইরে টেম্বা বাভুমা করেন ১০ রান। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রোটিয়ারা। ৩ ম্যাচ থেকে ভারত ও বাংলাদেশের সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে। ভারত দ্বিতীয় ও বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

রান তাড়া করতে নেমে ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও বিপাকে পড়ে। ৩ রানের মাথায় পর পর বিদায় নেন কুইন্টন ডি কক (১) ও রাইলি রুশো (০)। ২৪ রানের মাথায় ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমাও। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৩ উইকেটে ৪০! সেখান থেকে পরবর্তী ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। সেটা সম্ভব হয় মার্করাম ও মিলারের কারণে।

চতুর্থ উইকেটে তারা দুজন ৭৬ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১০০ তে নিয়ে যান। হাফসেঞ্চুরি করেন মার্করাম। কিন্তু ব্যক্তিগত ৫২ রানেই তিনি ফেরেন সাজঘরে। ১২২ রানের মাথায় ট্রিসটান স্টুবস ৬ রান করে ফেরেন। তবে মিলার ও পার্নেল দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

বল হাতে ভারতের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। আর ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি। শেষ দুই ম্যাচে ভারত খেলবে যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা