সেরা র‍্যাংকিংয়ে  লিটনের ক্যারিয়ার
খেলা

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন

সান নিউজ ডেস্ক: মিরপুর টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস।দল যখন রীতিমত ধ্বংসস্তূপে পরিণত, ঠিক তখনই দেয়াল হয়ে দাঁড়িয়েছেন।তামিমকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন।

আরও পড়ুন : সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

ব্যাট হাতে তার এই উজ্জ্বল পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।
আজ বুধবার আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় লিটনের অবস্থান ক্যারিয়ার সেরা ১২তম স্থানে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টও এখন এই উইকেটকিপার-ব্যাটারের দখলে। ২০১৭ সালের আগস্টে বাঁহাতি ওপেনার তামিমের রেটিং পয়েন্ট ছিল ৭০৯। আর লিটনের বর্তমান রেটিং পয়েন্ট ৭২৪।

লিটন ছাড়া র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন চট্টগ্রাম ও মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। ৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে অবনতি হয়েছে তামিম ইকবালের। ৫ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৩২তম স্থানে। বাংলাদেশের আরও দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত পিছিয়েছেন যথাক্রমে ৮ ও ৬ ধাপ। এর মধ্যে জয় ৯১তম এবং শান্ত আছেন ৯৪তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে জেতা টেস্ট সিরিজে দারুণ ফর্মে থাকা শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস দুর্দান্ত পারফরম্যান্সের পর ৫ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ১৬তম স্থানে।

অন্যদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষ দশ স্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন; দুইয়ে স্টিভ স্মিথ এবং তিনে কেন উইলিয়ামসন। চারে আছেন জো রুট, পাঁচে বাবর আজম, ছয়ে দিমুথ করুণারত্নে, সাতে উসমান খাজা, আটে রোহিত শর্মা, নয়ে ট্রেভিস হেড এবং দশম স্থানে আছেন বিরাট কোহলি।

বোলারদের র‍্যাংকিংয়ে অবশ্য বাংলাদেশের জন্য কোনো সুসংবাদ নেই। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৭তম স্থানে। সাকিব আল হাসান আগের মতোই ২৯তম স্থানে থাকলেও ২ ধাপ পিছিয়েছেন মেহেদি হাসান (৩৭তম)। তবে ৩ ধাপ এগিয়েছেন এবাদত হোসেন। এই ডানহাতি পেসার ৩ ধাপ এগিয়েছে আছেন ৮৪তম স্থানে।

আরও পড়ুন : দেশের চাল প্যাকেট করে বিক্রি নয়

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষ বিশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন অজি পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং তিনে তার সতীর্থ জসপ্রিত বুমরাহ। চারে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং পাঁচে নিউজিল্যান্ডের কাইল জেমিয়েসন। বাকি ৫ স্থানে আছেন যথাক্রমে- কাগিসো রাবাদা, টিম সাউদি, নিল ওয়াগনার, জেমস অ্যান্ডারসন এবং জশ হ্যাজেলউড।

অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন নেই। আগের মতোই শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন এবং তিনে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাবেক নাম্বার ওয়ান সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে এবং পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা