বিদায় নিচ্ছেন ডি মারিয়া
খেলা

বিদায় নিচ্ছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার এ্যাঞ্জেল ডি মারিয়া।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি’র সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুন রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভাল খেলছে। এখন তাদের সময় নিজেদের যোগ্যতা প্রমানের।’

ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার জার্সি গায়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন ৩৪ বছর বয়সী ডি মারিয়া।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

গত জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ২৮ বছরের ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ শিরোপা।

ডি মারিয়া চলতি গ্রীষ্মে পিএসজি ছেড়ে যাচ্ছেন। আগামী মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন : রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি

কিন্তু তিনি জানিয়েছেন এই বয়সেও আন্তর্জাতিক দলে জায়গা ধরে রাখা কিছুটা হলেও স্বার্থপরতার সামিল। তার কাছে মনে হয় এই মুহূর্তে যা অর্জিত হয়েছে তা যথেষ্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা