পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার
খেলা

আমার বিপক্ষে কোহলি এত রান করতে পারতো না

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার বলেছেন, আমি যদি বিরাট কোহলিকে বোলিং করতাম তাহলে সে এত রান করতে পারত না।

আরও পড়ুন: হামলার নিন্দা জানালেন আফ্রিদি

শুধুমাত্র এমন মন্তব্যই নয়, পারফর্ম করতে না পারলে, দল থেকে বাদও পড়তে পারেন কোহলি, সেটিও জানিয়েছেন শোয়েব।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৫৮ ম্যাচে ৭০টি শতক ও ১২২টি অর্ধশতকে ২৩ হাজার ৬৫০ রান করেছেন কোহলি। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি রানের দিক দিয়ে সপ্তম স্থানে আছেন কোহলি। আর ভারতীয়দের মধ্যে তৃতীয়স্থানে আছেন কোহলি।

আরও পড়ুন: বিবর্ণ মোস্তাফিজ, তলানিতে দিল্লি

তবে এখন যদি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতেন শোয়েব, তবে কোহলি (২৩৬৫০) এত রান করতে পারতো না বলে জানান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

স্পোর্টসকিডার সাথে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, কোহলি একজন ভালো মানুষ এবং একজন দুর্দান্ত ক্রিকেটার। বড় খেলোয়াড়রা প্রায়ই বড় কাজ করে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি যদি তার বিপক্ষে খেলতাম, তাহলে সে এত রান করতে পারতো না। তবে সে যত রান করতো তা দুর্দান্ত হতো। সেই রানের জন্য লড়াই করতে হতো তাকে। ৫০টি সেঞ্চুরি না থাকলেও ২০ বা ২৫টি সেঞ্চুরি করতে পারলেও সেঞ্চুরির গুরুত্ব অনেক বেশি থাকতো। কোহলির কাছ থেকে আমি সেরাটা পাবো।

সাম্প্রতিক সময়ে ফর্মহীনতয় ভুগছেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাট হাতে নিষ্প্রভ কোহলি। ৬ ম্যাচে ১১৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪৮ রান।

শোয়েব মনে করেন, পারফর্ম না করলে কোহলিও বাদ পড়বেন। তিনি বলেন, ‘এটি একটি পারফরমেন্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা হতে পারে না। এমনকি কোহলিও না। এমনকি তাকেও বাদ দেয়া হতে পারে যদি না সে পারফর্ম করে।’

আরও পড়ুন: বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার

২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একটি ম্যাচে একাদশে ছিলেন শোয়েব ও কোহলি। কিন্তু কোহলিকে বোলিং করার সুযোগ পাননি শোয়েব। কারণ শোয়েবের মুখোমুখি হবার আগেই প্যাভিলিয়নে ফিরেন কোহলি। ১৮ রান করে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলের শিকার হয়েছিলেন কোহলি।

প্রসঙ্গত, শোয়েব আখতার একজন সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার। যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার মনে করা হয়। তিনি দ্রুত গতির বল ডেলিভারির জন্য অফিসিয়ালি বিশ্বরেকর্ড গড়েছিলেন। কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ সালে তার বোলিং স্পীড ছিল ঘণ্টায় ১৬১.৩৭ কিঃমিঃ (১০০.২৩ মাইল)। বর্তমানে তিনি স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা