খেলা

প্রিমিয়ার লিগে খেলবে রিয়াল মাদ্রিদ!

ক্রীড়া ডেস্ক : নানা বিষয় নিয়েই স্প্যানিশ লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাসের সঙ্গে মত বিরোধ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। এসব বিরোধের জেরে হঠাৎ করেই গুঞ্জন উঠেছে, লা লিগা’ই ত্যাগ করতে পারে রিয়াল। স্পেন ছেড়ে তারা খেলতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে।

বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো শনিবার (১৪ আগস্ট) তাদের কভার শিরোনাম করেছে রিয়াল মাদ্রিদের এই খবর। মুন্ডো’র এই খবর প্রকাশের পরই তোলপাড় শুরু হয়ে যায়, ‘এটা কিভাবে সম্ভব যে, লা লিগা ছেড়ে দিয়ে গিয়ে ইংল্যান্ডে খেলবে স্পেনের জনপ্রিয় দল রিয়াল মাদ্রিদ!’

তবে এই তোলপাড়ের মুখে মুখ খুলেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মুন্ডো দেপোর্তিভোর এই সংবাদবে তিনি পুরোপুরি ভূয়া বলে উড়িয়ে দিলেন। জানিয়ে দিলেন, এ ধরনের কোনো চিন্তা নেই তাদের মাথায়। স্প্যানিশ লা লিগাতেই থাকবে রিয়াল মাদ্রিদ।

মুন্ডো দেপোর্তিভো দাবি করছে, লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের কারণে রিয়াল মাদ্রিদ ইউরোপের অন্য কোনো লিগে খেলার সম্ভাবনা খুঁজতে শুরু করেছে। সেই একই রিপোর্টে বলা হয়েছে, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইংলিশ প্রিমিয়ার লিগে, ইতালিয়ান সিরি-আ কিংবা জার্মান বুন্দেসলিগায় কিভাবে খেলা যায়, সে বিষয়ে খোঁজ খবর নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন।

শনিবার সকালেই যখন মুন্ডো দেপোর্তিভোর এই খবর প্রকাশ হয়ে পড়ে এরপরই রিয়াল মাদ্রিদ মুখ খুলেছে। তারা এই সংবাদকে ভুয়া আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘মুন্ডো দেপোর্তিভোয় যে খবর আজ সকালে প্রকাশ হয়েছে এবং সেখানে যে সব তথ্য দেয়া হয়েছে, সে আলোকে রিয়াল মাদ্রিদের ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য কোনো দেশের লিগে খেলার চেষ্টার তথ্য পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট। এ ধরনের কোনো সম্ভাবনাই নেই। এটা করা হয়েছে মূলত আমাদেরকে বিরক্ত করার জন্যই। কারণ দিনের পর দিন আমাদের ক্লাব উন্নতির শিখরে চলে যাচ্ছে।’

লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাসও মুন্ডো দেপোর্তিভোর এই রিপোর্টের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন। তিনি একে ভুয়া এবং বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা