খেলা

মেসির কারণে বদলে যাচ্ছে নিয়ম!

ক্রীড়া ডেস্ক : ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ সাম্প্রতিক সময়ে সবচেয়ে উচ্চারিত একটি টার্ম। বার্সেলোনা, মেসি এবং পিএসজির কারণে এ তিনটি শব্দ সমষ্টি খুবই পরিচিতি ক্রীড়া প্রেমীদের কাছে। এই ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম-নীতির কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। শেষ মুহূর্তে ছেড়ে দিতে হয়েছে বিশ্বসেরা এই ফুটবলারকে।

এরপর আবার এই মেসিকেই সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে কিনে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেখানেও উয়েফা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র ধুয়ো তোলা হয়েছে। মেসি, নেইমার, এমবাপে, রামোস, ডি মারিয়া, ডোনারুমার মত বিশ্বখ্যাত ফুটবলাররা রয়েছেন এই দলে। তাদেরকে যে পারিশ্রমিক দিতে হচ্ছে, সে হিসেবে পিএসজি কী ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করছে না?

যদিও পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সরাসরি বলে দিয়েছেন, তারা কোনো নিয়ম ভঙ্গ করছে না। কিন্তু চারদিক থেকে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম-নীতির ধারা উপস্থাপন করে।

এ পরিস্থিতিতে জটিল এক সমস্যার মধ্যে পড়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সবশেষে সমস্যা সমাধানের জন্য বিকল্প পথে এগুনোর চিন্তা করছেন সংস্থাটির সভাপতি আলেক্সান্ডার সেফেরিন।

তিনি জানিয়েছেন, উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মটাই বদলে দেবেন। যেমনটা যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএতে অনুসরণ করা হয়, ঠিক সেই নিয়মই তারা উয়েফায় অনুসরণ করবেন। তার এই প্রস্তাব বা চিন্তাটা ডকুমেন্টস আকারে আগামী উয়েফা কংগ্রেসে উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন সেফেরিন।

এরই মধ্যে উয়েফা এনবিএ স্টাইলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ইউরোপিয়ান ফুটবলে চালু করা যায় কিনা তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। সেফেরিন একটা বিষয় বুঝতে পেরেছেন যে, ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলোকে টাকা খরচ করার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিতে হবে। এখানে কোনো বিধি-নিষেধ আরোপ করা যাবে না। তবে এই স্বাধীনতা দেয়ার বিনিময়ে কিছু নিয়ম তৈরি করে দিতে চান তারা। যাতে সবাই লাভবান হয়।

টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে আলেকজান্ডার সেফেরিনের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানেই নতুন ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে মডেলের কথা তুলে ধরেন। যেটা তৈরি করা হবে পুরোপুরি এনবিএ’র আদলে।

এনবিএ’তে নিয়ম করা আছে, প্রতিটি দল চাইলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র ধরা-বাধা নিয়মে অর্থ ব্যায়ের সীমা অতিক্রম করতে পারবে। যে কারণে কোনো দলকে নিষিদ্ধ করা হবে না কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ দেয়া হবে না। তবে যেসব দল অতিরিক্ত অর্থ ব্যায় করবে, তাদের ওপর করের বোঝাটা একটু বেশিই করে দেয়া হবে। তাদের কাছ থেকে পাওয়া অতিরিক্ত ট্যাক্সের টাকা ভাগ করে দেয়া হবে নিচু সারির দলগুলোকে। যাতে করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়।

এনবিএ’তে বেশ কয়েকটি দল নিজেদের খেলেয়োড়দের পারিশ্রমিক সীমা অতিক্রম করে যায় এবং সেই অতিরিক্ত ট্যাক্স প্রদান করে থাকে। যদি এই অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে একটি ভালো মৌসুম কাটায়, তখন সেই দলটির সামনে আর কোনো সমস্যা তৈরি হয় না। অতিরিক্ত অর্থ তাদের রিটার্ন আসে। কিন্তু মৌসুম কোনো কারণে খারাপ গেলেই বিপদ, অতিরিক্ত লগ্নি করা অর্থ আর ফিরে আসে না।

তবে ফুটবলে এই সিস্টেম কতটা কার্যকর হবে, তা অনেকটাই অপরিষ্কার। উয়েফাও এ নিয়ে রয়েছে অন্ধকারে। তবে নতুন ফাইনান্সিয়াল ফেয়ার প্লে মডেলের যে প্রস্তাব তৈরি করা হয়েছে তার বিস্তারিত হয়তো সামনে আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। তখন বোঝা যাবে উয়েফা আসলে কী থেকে কী করতে চাচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা