খেলা

নেদারল্যান্ডের ফুটবল কোচ হাসপাতালে

স্পোর্টস ডেস্ক:

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। রাজধানী আমস্টারডামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এক বিবৃতিতে জানানো হয়, জরুরি অবস্থায় কোম্যানের বুকে অস্ত্রোপচারের পর তিনি ভালো অবস্থায় রয়েছেন।

ম্যানেজমেন্ট কোম্পানি আরো জানায়, সুস্থ হওয়ার জন্য তার অল্প কয়েকদিন বিশ্রামের দরকার হবে। আশা করি সবকিছইু সে মেনে চলবে।

খেলোয়াড়ি জীবনে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ১৯২টি ম্যাচ খেলেছেন ৫৭ বছর বয়সী কোম্যান। এছাড়াও আয়াক্স-আইন্দোফেনেও খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে, সাউদাম্পটন-এভারটন-আয়াক্স-পিএসভি আইন্দোফেন-বেনফিকা ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন কোম্যান। মাঝে বার্সেলোনার সহকারি কোচের দায়িত্বও পালন করেন তিনি।

২০১৮ সালে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হন কোম্যান। ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ১৪ গোল করেছেন ডিফেন্ডার ও মিডফিল্ডার পজিশনে খেলা কোম্যান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা