খেলা

জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৩-১ গোলে হারিয়েছে এইবারকে। এমন জয়ে গোল করেছেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেজ।

এটা ছিল সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের টানা পঞ্চম জয়। এই জয়ে পয়েন্টের দিক দিয়ে লা লিগায় শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। ১৪ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে বেনজেমা-মদ্রিচরা। আর ১২ ম্যাচ থেকে সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিসেম্বরের শুরুটা জিনেদিন জিদানের জন্য ছিল ভয়ানক চাপের। দলের একের পর এক বাজে পারফরম্যান্সের জেরে এমনকি চাকরি খোয়ানোর শঙ্কাও ভর করেছিল রিয়াল মাদ্রিদ কোচের ওপর।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়কে পেছনে ফেলে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। সবমিলিয়ে জিতেছে টানা পাঁচ ম্যাচে। সর্বশেষ এইবারকে হারিয়েছে জিদানের দল। দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন টানা দুই মৌসুম ধরেই দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা।

রোববার (২০ ডিসেম্বর) দিনগত রাতে এইবারকে ৩-১ গোল হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল। শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টও। তবে দিয়েগো সিমিওনের দল গোল ব্যবধানে এগিয়ে আছে। এমনকি ম্যাচও খেলেছে কম। অন্যদিকে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপার অন্যতম দাবিদার বার্সেলোনা।

এইবারের মাঠে রিয়ালের জয়ের মূল নায়ক বেনজেমা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা প্রথমার্ধে অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকারই দলকে প্রথম এগিয়ে যাওয়ার পথ করে দেন। পরে লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেসের গোলেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিকে গার্সিয়ার দুর্দান্ত প্রচেষ্টা এইবারকে প্রাণ ফিরিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তার আরও এক গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ঘরের মাঠে এইবারও কম যায়নি। কিন্তু বেশকিছু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় তাদের অন্তত ড্র করার স্বপ্ন পূর্ণ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভাসকেসকে দিয়ে গোল করিয়ে এইবারের সব প্রচেষ্টায় জল ঢেলে দেন বেনজেমা।

বেনজেমা ম্যাজিকেই প্রথমার্ধের মাত্র ১২ মিনিটের মধ্যে স্কোর লাইন ২-০ করে ফেলে রিয়াল। খেলার মাত্র ষষ্ঠ মিনিটে রদ্রিগোর স্কুপ পাস ধরে প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে সহজেই নিশানা ভেদ করেন। সর্বশেষ পাঁচ ম্যাচে এটা তার পঞ্চম গোল। এরপর ১৩তম মিনিটে এইবারের বক্সে কেভিন রদ্রিগেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে মদ্রিচের কাছে কাটব্যাক করেন তিনি। ক্রোয়েট মিডফিল্ডার দারুণ সুযোগ হেলায় নষ্ট করেননি।

প্রথমার্ধে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন বেনজেমা। কিন্তু তার প্রচেষ্টা বিফল হওয়ার কিছুক্ষণ পরেই একটা গোল শোধ করে দেয় এইবার। ২৫ গজ দূর থেকে গার্সিয়ার বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না রিয়াল গোলরক্ষক থিবাউ কুর্তোয়ার। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দুটি সহজ সুযোগ নষ্ট করেন এইবারের তাকাশি ইনুই এবং ইয়োশিনোরি মুতো।

খেলার একদম শেষদিকে এইবারের সমতায় ফেরার দারুণ একটি সুযোগ নষ্ট করে দেন রিয়াল ডিফেন্ডার রামোস। এর ঠিক সঙ্গে সঙ্গেই কাউন্টার অ্যাটাকে উঠে আসে রিয়াল এবং বেনজেমারসঙ্গে ওয়ান-টু খেলে এইবার গোলরক্ষক দিমিত্রোভিচকে বোকা বানিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে খেলার ফলাফল নিশ্চিত করে দেন ভাসকেস।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা