খেলা

তামিম ঝড়ে বরিশালের জয়

ক্রীড়া প্রতিবেদক : এক দলের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি, আরেক দল খুঁজছে আসরে নিজেদের প্রথম জয়। এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসল দ্বিতীয় পক্ষই। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর অধিনায়ক তামিম ইকবালের অনবদ্য ফিফটিতে শীর্ষস্থানের খোঁজে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়েছে ফরচুন বরিশাল।

আগে ব্যাট করে রাজশাহীর ইনিংস থেমেছিল ৯ উইকেটে ১৩২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মামুলি এই সংগ্রহ টপকে যেতে কোনো সমস্যাই হওয়ার কথা ছিল না বরিশালের। তবে শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়াল ম্যাচ। যে উত্তেজনা থামিয়ে দিলেন অভিজ্ঞ তামিম টানা দুই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে।

অধিনায়ক তামিমের ফিফটির সঙ্গে পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়দের কার্যকরী ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মনের মতো ছিল না বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে চাপে পড়তে দেননি তামিম ও পারভেজ ইমন। দুজন মিলে ৪৫ বলে গড়েন ৬১ রানের জুটি। ইনিংসের নবম ওভারে ৩ চার ও ১ ছয়ের ১৭ বলে ২৩ রান করে ফিরে যান পারভেজ ইমন।

পরে তৃতীয় উইকেট জুটিতে তৌহিদকে নিয়ে এগিয়ে যান তামিম, ৪৫ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। আরেক প্রান্ত ধরে রাখা তৌহিদ আউট হন দলীয় ১১২ রানের সময়। আউট হওয়ার আগে ২৪ বলে করেন ১৭ রান, যেখানে ছিল একটি ছয়ের মার। তৌহিদ আউট হওয়ার পর খানিক চাপ আসে বরিশালের ওপর, রানের খাতা খোলার আগেই ফিরে যান আফিফ, ইরফান শুক্কুর রানআউট হন ১ রান করে।

তবে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকা তামিম ১৮ ও ১৯তম ওভারে দুইটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন। শেষপর্যন্ত ১ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে বরিশাল। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৭৭ রান করেন তামিম। ম্যাচ জেতানো ইনিংসটি সাজান ১০ চার ও ২ ছয়ের মারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁশ করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন। আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা শান্ত এদিন ১৯ বল খেলে করতে পেরেছেন ২৪ রান। পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান রাজশাহীর অধিনায়ক।

তিন নম্বরে নেমে বেশি কিছু করতে পারেননি রনি তালুকদার। মেহেদি মিরাজের বোলিংয়ের সরাসরি বোল্ড হওয়ার আগে ৮ বলে করেন ৬ রান। অপরপ্রান্তে আরেক ওপেনার আনিসুল ইমন রানের জন্য খাবি খেতে থাকেন। তার ওপর চাপ আরও বাড়ে চার নম্বরে নামা মোহাম্মদ আশরাফুল রানআউট হয়ে ফিরে গেলে।

ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে মিসফিল্ড থেকে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন ৬ রান করা আশরাফুল। এর আগে দারুণ এক ফ্লিক শটে মিডউইকেট দিয়ে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকান এ অভিজ্ঞ ব্যাটসম্যান। সেই ওভারেই তেড়েফুড়ে মারতে গিয়ে নিজের উইকেট হারান আনিসুল ইমন। প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিং করলেও এদিন ৩ চারের মারে ২৭ বলে ২৪ রানের বেশি করতে পারেননি ইমন।

দশ ওভারের মধ্যে ৪ উইকেট হারানো রাজশাহীর চাপ আরও বাড়ে পরের ওভারে নুরুল হাসান সোহান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেলে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। হাত খুলে খেলতে থাকেন মেহেদি, একপ্রান্ত আগলে রাখেন ফজলে রাব্বি।

দুজনের জুটিতে ৫০ বলে ৬৫ রান পায় রাজশাহী। ইনিংসের ১৯তম ওভারে ৩২ বলে ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন ফজলে রাব্বি। শেষ ওভারে কামরুল রাব্বির ইয়র্কার লেন্থের ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেহেদি। আউট হওয়ার আগে ৩টি ছয়ের মারে ২৩ বলে ৩৪ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান। শেষপর্যন্ত ১৩২ রানে থামে রাজশাহীর ইনিংস।

বরিশালের পক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া আগের ম্যাচের শেষ ওভারে বেধড়ক পিটুনি খাওয়া মেহেদি মিরাজ আজ ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহির ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা