খেলা

এমবাপের জোড়া গোলের পরেও পিএসজি হার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শুক্রবার রাতে আবারও ফিরেছে ইউরোপিয়ান ফুটবল। ফ্রান্সের লিগ ওয়ানের দুই জায়ান্ট এএস মোনাকো আর প্যারিস সেইন্ট জার্মেই মুখোমুখি হয় রাত দুইটায়। ঘরের মাঠে মোনাকো দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জিতেছে।

এসজির হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে, আর ইনজুরি থেকে এদিনই মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র।

কিলিয়ান এমবাপে ফ্রান্স দল থেকে ফিরেই মাঠে নেমেছেন সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে আর নেমেই পিএসজিকে প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়েছেন। পিএসজির দুটি গোলই এসেছে তাঁর কাছ থেকে। তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

খেলার ২৫ মিনিটের মাথায় অ্যানহেল ডি মারিয়ার দারুণ এক থ্রু পাস মোনাকোর ডি বক্সে পেয়ে যান কিলিয়ান এমপবাপে, সেখান থেকে বল জালে জড়াতে একদমই ভুল করেননি এমবাপে। মধ্যমাঠে দানিলো পেরেইরার বল জিতে তা পাঠিয়ে দেন ডি মারিয়ার কাছে, আর ডি মারিয়া ডি বক্সের কাছে থাকা এমবাপেকে খুঁজে নেন। ডি বক্সের ভেতর থ্রু পাসে বল পেয়ে জালে জড়ান এমবাপে, আর পিএসজি এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

ম্যাচের ৩৭ মিনিটের সময় পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এমবাপে। এর আগে ৩৫ মিনিটের সময় বল নিয়ে মোনাকোর ডি বক্সে ঢুকে পড়েন রাফিনহা, তবে তাকে বেআইনি ভাবে ফাউল করেন ইউসুফ ফোয়ানা সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি দেন রেফারি। এরপর ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পেনাল্টি নিতে আসেন এমবাপে। সেখান থেকেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর অবশ্য ৪৫ মিনিটে তৃতীয় গোলও পেয়ে গিয়েছিলেন এমবাপে কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে গেলে প্রথমার্ধ শেষ হয় পিএসজির ২-০ গোলে এগিয়ে থেকে।

বিরতি থেকে ফিরে এ যেন নতুন এক মোনাকো। দুর্দান্ত আক্রমণে ম্যাচের ৫২ মিনিটে কেভিন ভোলদানোর গোলে ম্যাচে ফেরে মোনাকো। প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও, দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ব্যবধান কমিয়ে আনে ২-১ গোলে। ডি মারিয়াকে তুলে নেইমারকে যখন মাঠে নামাকেন থমাস তুখেল তখন খেলার সময় এক ঘণ্টা ছুঁয়েছে, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়াল লিগ ওয়ান চ্যাম্পিয়নদের জন্য। নেইমার মাঠে নামার ৮ মিনিটের মাথায় ভলদানো দ্বিতীয় গোল করে মোনাকোকে ২-২ গোলে সমতায় ফেরান।

খেলার শেষ ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার আবদৌ ডায়ালো, কেবল লাল কার্ড দেখেই মাঠ ছাড়েননি তিনি সেই সঙ্গে মোনাকোকে উপহার দিয়েছেন পেনাল্টিও। ম্যাচের ৮১ মিনিটের মাথায় ভলদানো বল নিয়ে পিএসজির ডি বক্সে ঢুকছিলেন, সে সময় তাকে ফাউল করে ফেলে দেন ডায়ালো। রেফারি তা দেখে ডায়ালোকে হলুদ কার্ড দেখান আর পেনাল্টিও দেন মোনাকোকে, তবে ভিএআর দেখে পেনাল্টি বহাল রেখে ডায়ালোকে লাল কার্ড দেখান রেফারি।

খেলার এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে পেনাল্টি কিক নিতে আসেন অভিজ্ঞ সেস্ক ফ্যাব্রিগাস, সাবেক বার্সেলোনার এই খেলোয়াড় স্পট কিক থেকে বল জালে জড়াতে একদমই ভুল করেনি। ফ্যাব্রিগাসের গোলেই খেলার ৮৪ মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মোনাকো। শেষ পর্যন্ত পিএসজি আর ম্যাচে ফিরতে পারেনি, তাই তো মোনাকো দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে মোনাকো। আর হারের পরেও শীর্ষেই রয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা