খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কোন দলের অধিনায়ক-কোচ কে?

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী চার দলের অধিনায়কের নাম জানা গিয়েছিল আগেই। শুধু মিনিস্টার গ্রুপ রাজশাহীর দায়িত্ব কার কাঁধে যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত বাকি ছিল।

এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়কের নামও জানা গেল।

বিসিবি প্রেসিডেন্টস কাপে নেতৃত্ব দিয়ে সফল তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক বেছে নিয়েছে রাজশাহী।

সেই টুর্নামেন্টের সবকটি ম্যাচ দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিল শান্তর দল। টুর্নামেন্টে নিজ দলকে রানারআপ করেছিলেন শান্ত।

তার সেই পরফরম্যান্সকে নজরে এনেই এমন সিদ্ধান্ত নিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের জার্সি উন্মোচন ও থিম সং প্রকাশনা অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে তরুণ নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে রাজশাহী।

রাজশাহীর অধিনায়ক নাজমুল বলেন, ‘আমি সবসময় উপভোগ করি অধিনায়কত্ব। টিম ম্যানেজমেন্ট আমাকে সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ। দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে।’

অধিনায়ক নির্বাচনের বিষয়টি সবার আগে চূড়ান্ত করেছে জেমকন খুলনা। একই দলে দুজন এ গ্রেডের খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকায় তাদের অধিনায়ক কে হবে তা নিয়ে কৌতূহল ছিল।

সেই কৌতূহল সবার আগেই মিটিয়ে দিয়ে সাকিবদের অধিনায়ক হিসেবে সদ্য করোনামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদের নাম ঘোষণা করে জেমকন খুলনা।

এর পর জানা যায়, টুর্নামেন্টের আরেক দল ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন বাঁহাতি ওপেনার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আর গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেক্সিমকো ঢাকা জানায়, দলটির নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

একই দিন রাতে গাজী গ্রুপ চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে জানায়, অধিনায়ক হিসেবে মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বেছে নিয়েছে তারা।

অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর মিঠুন বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

পাঁচ দলের কোচ ঠিক করা হয়েছে শুরুতেই। বেক্সিমকো ঢাকায় কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

গাজী গ্রুপ চট্টগ্রামে দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন, খুলনা নিয়েছে মিজানুর রহমানকে। আর রাজশাহীতে সরওয়ার ইমরান এবং সোহেল ইসলামকে বেছে নিয়েছে বরিশাল।

আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহী। একই দিনে সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।

টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এক নজরে পাঁচ দলের চূড়ান্ত স্কোয়াড

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা