খেলা

পেরুর বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : বল দখল আর পাস, এই দুই জায়গায় এগিয়ে ছিল পেরুই। তবে আর্জেন্টিনার দুর্দান্ত ফুটবলের সামনে ঘরের মাঠে পেরে ওঠেনি দলটি। প্রথম ২৮ মিনিটেই যে ম্যাচের ভাগ্য নিজেদের হাতে নিয়ে নেন লিওনেল মেসিরা। তাতে প্রতিপক্ষ আর লড়াইয়ে ফিরতে পারেনি।

এস্তাদিও ন্যাশনাল ডি লিমাতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে করে ৪ ম্যাচে ৩ জয় আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ব্রাজিলের পরেই দ্বিতীয় অবস্থানে আছে আলবিসেলেস্তেরা।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে পেরুর আক্রমণগুলো ছিল অগোছালো। অন্যদিকে গোছানো আক্রমণে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। যার ফল পেতে সময় লাগেনি।

ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় মেসির দল। জিওভানি লো সেলসোর বক্সের বা প্রান্ত থেকে পাওয়া পাস থেকে চোখের পলকে পেরুর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান নিকোলাস গঞ্জালেস।

এগিয়ে গিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠে আর্জেন্টিনা। পেরুর রক্ষণের পরীক্ষা নিতেই থাকে। ২৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

এবার লিওনার্দো পেরেসের থ্রো বল থেকে একাই ডি বক্সে ঢুকে পড়েন লতারো মার্টিনেজ। সামনে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

প্রথমার্ধে মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধেও তার আক্রমণগুলো আটকে রেখেছিল পেরু। এর মধ্যে ৭৭ মিনিটে বক্সের মাঝখান থেকে তার বাঁ পায়ের শটটি একটুর জন্য জাল পায়নি।

শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি আর্জেন্টাইন খুদেরাজ। তবে সতীর্থদের বল বানিয়ে দেয়ার কাজটি ঠিকই করেছেন। আর্জেন্টিনাও মাঠ ছেড়েছে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা