খেলা

নেপাল শক্তিশালী হয়ে ফিরবে, আমরাও জয়ের চেষ্টা করব

ক্রীয়া প্রতিবেদক : আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এদিন করোনায় আক্রান্ত হওয়ার কারণে আসেননি প্রধান কোচ জেমি ডে, তার পরিবর্তে এসেছিলেন সহকারী কোচ স্টুয়ার্ড ওয়াটকিস। তিনি জানালেন, দ্বিতীয় ম্যাচে নেপাল ঘুরে দাঁড়ানোর জন্য শক্তিশালী হয়েই মাঠে নামবে, তবে বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথমটিতে নাবিব জীবন ও সুফিলের করা দুই গোলে ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।

নেপালের বিপক্ষে ডাগ আউটে দেখা যেতে পারে স্টুয়ার্ট ওয়াটকিসকে, আর সহকারী কোচই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন এদিন। সেখানেই তিনি জানালেন বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্যই খেলবে।

ওয়াটকিস বলেন, প্রথম ম্যাচের পর আমাদের ফোকাস খেলোয়াড়দের রিকভারির ওপরে ছিল। কারণ ৯ মাস পর প্রথমবার ছেলেরা খেলতে নেমেছিল। ম্যাচের পর প্রায় ৪৮ ঘন্টা খেলোয়াড়দের রিকভারির দিকে মনোযোগ দিয়েছি আমরা। প্রস্তুতিতে তেমন ভিন্নতা নেই। আমি আর জেমি বাংলাদেশে আসার পর প্রতি ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছি, এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি আরও বলেন, গেম ম্যানেজমেন্টের দিকে নজর দিতে চাই আমরা। আগের ম্যাচে আমরা প্রথমার্ধেই ৩/৪ গোলে এগিয়ে যেতে পারতাম। সেটা হলে দ্বিতীয়ার্ধ আরও সহজ হয়ে যেত। আগের ম্যাচে মন্দের চেয়ে আমাদের ভালো দিকগুলোই বেশি ছিল। আমি নিশ্চিত, এবার নেপাল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। তবে আমরা সেরা ফল পাওয়ার চেষ্টা করব।

গত রোববার প্রধান কোচ জেমি ডে’র করোনা পজিটিভের ফলাফল আসে। এরপর থেকেই তিনি আইসোলেশনে আছেন, আর নেপালের বিপক্ষের দ্বিতীয় ম্যাচেও তাই তাকে ডাগ আউটে দেখা না যাওয়ার সম্ভবনা রয়েছে। আর দে’র শূন্যস্থান তাই পূরণ করছেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। সংবাদ সম্মেলনে এসে জেমি’র সুস্থা কামনা করলেন ওয়াটকিস। তিনি বলেন, শেষ দুইদিনে জেমি আমার মাধ্যমেই যোগাযোগ করেছে। ট্রেনিং সেশন কেমন হবে, আমরা কোন ব্যাপারগুলোয় মনোযোগ দেব-এসব নিয়ে কথা হয়েছে তখন। যদি জেমি মাঠে না থাকে তাহলে তার সঙ্গে কথা বলতে হবে। টিভিতে তো সে খেলা দেখবেই। আমি নিশ্চিত না যে, ডাগআউট বা ড্রেসিংরুমে ফোন থাকবে কী না। এছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা