খেলা

মুম্বাইয়ের পঞ্চম শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের শোকেসে যে আরও একটা আইপিএল শিরোপা জমা হচ্ছে সেটা ফাইনালের এক ইনিংস শেষেই আন্দাজ করা যাচ্ছিল। ফাইনালে তারণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে ১৫৬ রান তোলে। দুর্দান্ত ফর্মে থাকা মুম্বাইয়ের কাছে এ আর তেমন কঠিন কী! রোহিত শর্মার দারুণ এক ফিফটিতে সহজেই দিল্লির দেওয়া টার্গেট পেরিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা নিশ্চিত করেছে মুম্বাই।

এ নিয়ে টুর্নামেন্টটির ১৩টি মৌসুমের মধ্যে পাঁচবারই শিরোপা জিতল মুম্বাই। আইপিএলে এতোবার শিরোপা জিততে পারেনি আর কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার আইপিএল শিরোপা জিততে পেরেছে চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে পুরো মৌসুমজুড়েই দারুণ ফর্মে আছে মুম্বাই। প্রথম পর্বের ১৪ ম্যাচের ৯টিতেই জেতা দলটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই দিল্লিকেই উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। শুরুটা দারুণ হলেও টুর্নামেন্টের শেষভাগে এসে খোঁড়াতে থাকা তারুণ্যনির্ভর দিল্লি ফাইনালে অভিজ্ঞতায় ভরপুর উড়তে থাকা মুম্বাইকে ফাইনালে রুখতে পারে কিনা সেটাই দেখার ছিল। পারেনি শ্রেয়াস আয়ারের দল।

ইনজুরি নাটকের পর রোহিত শর্মা দলে ফিরলে মুম্বাইয়ের শক্তি আরও বেড়েছিল। আজ ফাইনালটা হয়ে থাকল রোহিতময়। প্রথমে নিজের বোলিং শক্তিকে যেভাবে ব্যবহার করলেন সেটা প্রসংশা কুড়াবে যে কারোরই। পরে দিল্লির মাঝারি সংগ্রহ পেরুতে দিলেন সামনে থেকে নেতৃত্ব।

ওপেনিংয়ে ৫১ বল খেলে ৬৮ রান করেছেন রোহিত। দিল্লি ম্যাচে দাঁড়াতে পারেনি রোহিতের এই ইনিংসটার কারণেই। কুইন্টন ডি কককে নিয়ে রোহিতের ওপেনিং জুটি ছিল ৪৫ রানের। দক্ষিণ আফ্রিকান তারকা ১২ বলে ২০ করে ফিরলে সূর্যকুমার যাদব, ইশান কিষানদের নিয়ে এগিয়েছেন রোহিত। যাদব (১৯), কিশান (৩৩) সেট হয়ে ফিরেছেন, তবে রোহিত অবিচলই ছিলেন। ১৭তম ওভারে যখন ৫ চার ৪ ছয়ে ৬৮ রানের ঝকঝকে ইনিংসটা খেলে ফিরছিলেন মুম্বাই তখন জয়ের কাছাকাছি।

শিরোপা জিততে তখন আর মাত্র ২০ রান লাগত মুম্বাইয়ের। এই বাকি কাজটা সেড়েছেন কাইরন পোলার্ড (৯), পান্ডিয়া ভাইয়েরা। ১৮.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৭ রান তুলে ফেলে মুম্বাই।

এর আগে দিল্লির ১৫৬ রানের সংগ্রহে পুরো অবদানই দুই তরুণ ঋষভ পন্ট ও শ্রেয়াস আয়ারের। বোল্ট ঝড়ে প্রথমে ব্যাটিং করতে নামা দিল্লি ২২ রানে তিন উইকেট হারালে হাল ধরেন দুই তরুণ। চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটি গড়েন দুজন। দলীয় ১১৮ রানের মাথায় রানের গতি বাড়াতে গিয়ে ঋষভ পন্ট ফিরলে আবারও রান তোলার গতি কমে দিল্লির। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দলটি।

শ্রেয়াস ৫০ বল খেলে ৬টি চার ২টি ছয়ে ৬৫ রান করেছেন। পন্ট ৩৮ বলে ৪ চার ২ ছয়ে ৫৬ রান করেন। দলটির পক্ষে এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল শিখর ধাওয়ান (১৫)। মুম্বাইয়ের হয়ে বোল্ট ৩০ রানে তিন উইকেট দখল করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা